বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের আয়োজনে দিনব্যাপী ‘ডে ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নারায়ণগঞ্জ কলেজ প্রাঙ্গণে এই ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শতাধিক রোভার স্কাউট অংশগ্রহণ করে।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. রায়হান কবির।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন রোভার স্কাউটদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগে উৎসাহিত করে। একজন রোভার স্কাউটই পারে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়তে।”
দিনব্যাপী ক্যাম্পে স্কাউটদের তাঁবু জলসা, প্রাথমিক প্রতিবিধান, দড়ির কাজ, দিক নির্ণয় ও সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে জেলা রোভার নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, রোভার স্কাউট লিডার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।