• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৫ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রতি বুধবারের ন্যায় আজ নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই গণশুনানির আয়োজন করে জেলা প্রশাসন।

আজ বুধবার (৭ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা, রাস্তাঘাট ও জলাবদ্ধতাসহ নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

জেলা প্রশাসক বলেন, গণশুনানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সাথে প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত সেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে।

এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা