• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন:প্রেস ব্রিফিংয়ে এসপি হাবিবুর রহমান বন্দরে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ ডাকাত গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা

দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ঐতিহাসিক ও পর্যটন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় জনসেবার মানোন্নয়ন, ভূমিসেবা সহজীকরণ, নারী শিক্ষার প্রসার এবং জেলার পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার।

পরিদর্শনের শুরুতে সকাল ৯টায় শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী। বিভাগীয় কমিশনার দপ্তরের বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার পরিদর্শন করেন এবং প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সকাল ১০টায় তিনি শ্রীনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি। পরে দপ্তরের বিভিন্ন রেজিস্টার যাচাইয়ের পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সকাল ১১টায় বিভাগীয় কমিশনার ঐতিহাসিক জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন পুরাকীর্তি ঘুরে দেখেন এবং ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা সম্পর্কে অবগত হন।

বেলা ১২টায় ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নারী নেতৃত্বের উদাহরণ অনুসরণ করে সুস্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এরপর বেলা ১টায় ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। বেলা ২টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আড়িয়ল বিল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। এ সময় তিনি মুন্সীগঞ্জের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।

বিকেল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধনের পাশাপাশি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ উপহার দেন তিনি।

দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। এ সময় আধুনিক, সহজ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার। মতবিনিময়কালে জনসেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা প্রদান এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা