• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পিপিএম-সেবা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩১ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তার গলায় এই সম্মানজনক পদক পরিয়ে দেন।

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদক প্রদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই অর্জন পুলিশ সুপার হাবিবুর রহমানের দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার ফসল। তার এই অর্জন জেলা পুলিশের সকল সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

পদক প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এই পদক আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল হয়ে জনগণের জন্য কাজ করার প্রেরণা জোগাবে। আমি নারায়ণগঞ্জকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা