• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন:প্রেস ব্রিফিংয়ে এসপি হাবিবুর রহমান বন্দরে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতি: ২৪ ঘণ্টায় ৫ ডাকাত গ্রেফতার সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা, পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির ডেমরায় ডেঙ্গু প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতা সভা,পরিচ্ছন্নতায় অংশ নিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা সচেতনতাই পারে ডেঙ্গুর ঝুঁকি কমাতে: মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানান নাসিক সিইও-নূর কুতুবুল আলম 

আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন ডিসি মো. রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক সুশীল সমাজের নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ লিপিবদ্ধ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেন।

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

মতবিনিময় সভা শেষে আড়াইহাজার উপজেলার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা