• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে এসপি হাবিবুর রহমান অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম : চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি সোনারগাঁ উপজেলা এনসিপির কমিটির মোস্তফা আহ্বায়ক ও পনির সদস্য সচিব গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতা কাটিয়ে শান্তির নগরী নারায়ণগঞ্জ: নেপথ্যে ডিসি রায়হান কবিরের দক্ষ নেতৃত্ব সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান নারায়ণগঞ্জে মাদকবিরোধী সংগঠন নাগরিক শক্তি কে কম্পিউটার উপহার দিল জেলা প্রশাসন চট্টগ্রামে আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানি সম্পদ মন্ত্রী নারায়ণগঞ্জ থেকে বৈশ্বিক মঞ্চে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, প্রতিনিয়ত ছাপিয়ে যাচ্ছেন নিজেকে

ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা রেঞ্জের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার এবং জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল শক্তি।

তিনি আরও বলেন, অপরাধের রহস্য দ্রুত উদঘাটন, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করতে হবে। কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে ইউনিট প্রধানদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। ঢাকা রেঞ্জকে অপরাধমুক্ত রাখতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করব।

সভায় আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) রুমানা আক্তার পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমানসহ ঢাকা রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এছাড়া জুম প্ল্যাটফর্মে সকল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সার্কেল অফিসার, ওসি, কোর্ট ইন্সপেক্টর ও ডিবি প্রধানরা যুক্ত ছিলেন। সভা শেষে রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ ফুল দিয়ে ডিআইজিকে শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা