• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
লুটেরাদের হাত থেকে ইসলামী ব্যাংক রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI) এবং স্বেচ্ছাসেবী সংগঠন We Are Volunteers-এর প্রতিনিধিরা।

আজ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা, শিল্পাঞ্চলের নিরাপত্তা ও পুলিশ-ব্যবসায়ী সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন। এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ শিল্প-সমৃদ্ধ জেলা। এখানকার ব্যবসায়ীরা নিরাপদে থাকলে অর্থনীতি নিরাপদ থাকবে। চাঁদাবাজ, মাদক কারবারি ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স।

পুলিশ সুপার আরো বলেন, আমি সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছি, যাতে শিল্পাঞ্চলে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে পুলিশ একা সব পারবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে BKMEA, NCCI সহ সকল ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা প্রয়োজন। তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহায়তা করুন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা