• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বন্দিদের মাদকমুক্ত জীবনে ফিরিয়ে আনা ও কর্মমুখী করে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার জেলা কারাগারের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভায় জেলা প্রশাসক মাদকের ভয়াবহতা তুলে ধরে বন্দিদের উদ্দেশে বলেন, ভুল মানুষই করে, কিন্তু সেই ভুল থেকে ফিরে আসাটাই বড় কথা। কারাগার শাস্তির জায়গা নয়, সংশোধনের জায়গা।

এ সময় বন্দিদের উৎসাহিত করতে তিনি তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

জেলা প্রশাসক বলেন, কারাগারে বন্দিদের মানসিক উন্নয়নের জন্য আমরা বই পড়া কর্মসূচি শুরু করেছি। ইতোমধ্যে যারা ভালো বই পড়ে মানসম্মত রিভিউ দিয়েছেন, তাদের আমরা পুরস্কৃত করেছি। জ্ঞানের আলোই অন্ধকার দূর করতে পারে।

তিনি আরও বলেন, দ্বিতীয়ত, যারা আজ এখান থেকে মাদককে না বলার শপথ নিয়ে মুক্তির পরেও মাদকমুক্ত জীবনযাপন করবেন, তাদের মধ্যে থেকে বাছাই করে ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। আমরা চাই আপনারা সমাজে ফিরে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হন।

তৃতীয়ত, বন্দিদের স্বাবলম্বী করতে কারাগারের ভেতরে যে গার্মেন্টসের কাজ হচ্ছে, সেই কাজের অর্ডার থেকে যে লাভ আসবে তার ৫০ শতাংশ সরাসরি বন্দিদের মধ্যে বিতরণ করা হবে। যাতে মুক্তির পর আপনারা সেই টাকা দিয়ে নিজে কিছু করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

অনুষ্ঠানে জেল সুপার, জেলা প্রশাসনের কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা