• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার কাজ করবে এনডিএ: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির 

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

আজ সোমবার সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

প্রতিযোগিতায় জেলার সকল থানার ৭টি পুরুষ ও ৭টি নারী দলসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনের পরপরই ম্যাটে শুরু হয় প্রাণবন্ত কাবাডি খেলা, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা, আমাদের ঐতিহ্য। যুব সমাজকে মাদক, অপসংস্কৃতি ও গ্যাং কালচার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা শেখায়। কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্যই হলো পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এই টুর্নামেন্টের মাধ্যমে পুলিশের সাথে তরুণ সমাজের সেই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা