• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

UNGA অধিবেশন বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরার বড় সুযোগ: শামা ওবায়েদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘Bangladesh First’ পররাষ্ট্রনীতির আলোকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। শুধু বন্যা, দুর্যোগ বা অভিবাসন সংকটের দেশ হিসেবে নয়—পর্যটন, ব্যবসা, বিনিয়োগ, দক্ষ জনশক্তি, ব্লু ইকোনমি ও সৃজনশীল অর্থনীতির সম্ভাবনাও বিশ্ববাসীর কাছে তুলে ধরার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণকে দেশের জন্য গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এবারের UNGA অধিবেশন বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি ও সুশীল সমাজকে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনৈতিক কূটনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও সহজ ও আকর্ষণীয় করতে ওয়ান-স্টপ সার্ভিস ও ডিজিটাল সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তিনি অবৈধ অভিবাসন ও দালালচক্রের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন এবং ব্লু ইকোনমি ও সৃজনশীল অর্থনীতিকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরেন।

“নতুন যাত্রা, নতুন সম্ভাবনা ও নতুন আকাঙ্ক্ষা”—এই প্রত্যয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশকে ইতিবাচকভাবে ব্র্যান্ডিং করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা