• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জেলা পুলিশের নিচ্ছিদ্র নিরাপত্তায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সার্বিক ও নিচ্ছিদ্র নিরাপত্তাবেষ্টনীর মধ্যে শুক্রবার শান্তিপূর্ণভাবে এ শোভাযাত্রা সম্পন্ন হয়।জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সহ বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বীদের পূজা উদযাপন কমিটির জেলা ও মহানগর শাখার কমিটির নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। এই তিথিকেই জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে সনাতন ধর্মাবলম্বীরা। নারায়ণগঞ্জসহ সারাদেশেই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

শুক্রবার সকালে নগরীর ২ নং রেলগেট এলাকা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও কীর্তনের মাধ্যমে হাজারো ভক্ত অংশ নেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো রুটজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি র‍্যাব, আনসার ও গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে দায়িত্ব পালন করে। সাধারণ নগরবাসীর যাতায়াত স্বাভাবিক রাখতে এবং পুণ্যার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনাও গ্রহণ করা হয়।

জেলা পুলিশের সুশৃঙ্খল নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণের কারণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শোভাযাত্রাটি শেষ হয়। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পূর্ণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করেন।

জন্মাষ্টমী উপলক্ষে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। জেলা পুলিশের তৎপরতায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জের সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে জেলা পুলিশ সবসময় সজাগ রয়েছে।

উল্লেখ্য, নিরাপত্তার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও মন্দির ও শোভাযাত্রার রুটে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা