• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব ৯ দিনের মধ্যে ১০ শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করলেন চট্টগ্রাম ডিসি জাহিদ নারায়ণগঞ্জ সদরের বিরল ক্যান্সার এইচএলএইচ-এ আক্রান্ত ১ বছর ৫ মাস বয়সী অর্নবের পাশে দাঁড়ালেন ইউএনও ফয়েজ উদ্দিন বুলবুল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে ডিসিকে স্মারকলিপি প্রদান রাজস্ব কমিটির সভায় রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলক ইসলাম আলমগীর কে শুভেচ্ছা জানালেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের নেতা সিদ্দিকুর রহমান উজ্জল বন্দরে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে চুরি, পানির মোটর ও নির্মাণসামগ্রী লুট গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কাছে ৬ দফা দাবি শিল্প মালিকদের

নারায়ণগঞ্জের সিভিল সার্জন মশিউর রহমানকে ওএসডি, নতুন সিভিল সার্জন ডা. সাখাওয়াত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদিকে, এ জেলায় সিভিল সার্জন হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পবিরার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম।

২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পান ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সাধারণত দুই বছরের বেশি এ পদে কোনো সরকারি কর্মকর্তা না থাকলেও তিনি চার বছরেরও বেশি সময় নারায়ণগঞ্জে দায়িত্বে ছিলেন।

চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধনে এসে হাসপাতালের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ ঝাড়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি ওই সময় সিভিল সার্জনের চার বছরের বেশি সময় ধরে এ পদে থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে অব্যবস্থাপনা ঠিক করতে তিনদিনের আল্টিমেটাম দেন।

জেলা সিভিল সার্জন মুশিউর রহমানের বিরুদ্ধে প্রয়াত এক নার্সের পেনশনের টাকার চেক প্রদান করতে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবির একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ অডিও ভাইরালের কয়েকদিন পরই তাকে ওএসডি করার খবর এসেছে।

আগামী ২৪ আগস্টের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, নারায়ণগঞ্জে একই সময়ের মধ্যে যোগদান করতে বলা হয়েছে ডা. সাখাওয়াত হোসেনকে। তিনি ২৪ বিসিএস কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা