• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৩ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং কবি, গবেষক ডা. বশির আহমেদ তুষারের জন্মোৎসব নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত ডা. বশির আহমেদ তুষারকে নিবেদিত গ্রন্থ ‘আজিমনগর’-এর মোড়ক উন্মোচন করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা সভা, গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের উপদেষ্টা ও সংগঠক কাজী নাজিম উদ্দিন সুমন। প্রধান অতিথি ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো. আমির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লেখক, সংগঠক এবং দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক জামাল উদ্দিন বারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বার্তা সম্পাদক কবি কাজী আনিসুল হক হীরা, প্রাবন্ধিক ও উপদেষ্টা শেখ মামুন হোসেন, কবি আমিনুল ইসলাম মামুন, কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু, কবি ও কণ্ঠশিল্পী এস এ শামীম এবং কবি শাহানা বুলবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন জয় গোবিন্দ হাই স্কুলের সভাপতি কাজী তানভীর হাসান, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, কবি জহিরুল ইসলাম মিন্টু, কবি এম আর সেলিম, এম ডি সোহেল, কবি শামীম মিয়া, কবি লুবনা আক্তার, কবি নূর জাহান নীরা, কবি আল আশরাফ বিন্ধু, পিংকি আক্তার, সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ, জয়নুল আবেদীন জয়, কবি রাজলক্ষ্মী, কবি কাওসার আক্তার পান্না, কবি সায়মন আহমেদ, ঈশিতা, দীঘি-সহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।

অনুষ্ঠানের শুরুতেই আনুষ্ঠানিকভাবে ‘আজিমনগর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে সংগীত পরিবেশন করেন মইনউদ্দিন আহমেদ রানা, রওশনারা ও শুক্কুর মাহমুদ জুয়েল। অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি-লেখক স্বরচিত কবিতা আবৃত্তি ও পাঠ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ এবং কবি, লেখক ও অ্যাডভোকেট মনি গাঙ্গুলী।

সবশেষে কেক কেটে ডা. বশির আহমেদ তুষারের জন্মোৎসব উদযাপন করা হয় এবং উপস্থিত অতিথিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন বশির খান, কবি এম আর সেলিম, জহিরুল ইসলাম মিন্টু, লুবনা আক্তার সুমি, মমিনুল ইসলাম, তুহিন প্রধান, তুষার প্রধান, মো. ইব্রাহীম মিয়া, জান্নাতুল ফেরদৌস ও এম ডি সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা