• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের ভূমি সেক্টরে ‘জিরো টলারেন্স’নীতিতে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ‘চিরুনি অভিযান’ চলছে: ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২০৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ভূমি সেবাকে ঘুষ, অনিয়ম, দালাল ও হয়রানিমুক্ত করতে নারায়ণগঞ্জ জেলার সব ভূমি অফিস ও সহকারী কমিশনার [ভূমি] কার্যালয়ে ‘চিরুনি অভিযান’ শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে জেলা প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জবাসী যাতে ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, দালালমুক্ত ও হয়রানি ছাড়া সহজে ভূমি সেবা পান তা নিশ্চিত করতেই এ অভিযান চলমান রয়েছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে ডিসি রায়হান কবির বলেন, “আমি নিজে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত নই । তাই কোনো সরকারি কর্মকর্তাকে এ কাজ করতে দেওয়া হবে না। যার যার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে পালন করতে হবে। কোনো প্রকার তালবাহানা মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের সকল ক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। বিশেষ করে ভূমি ক্ষেত্রকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। সে যেই হোক, কোনো ছাড় নেই। ঘুষ ও দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা প্রশাসক জানান, ঘুষ খাওয়া এবং ঘুষের লেনদেনে সহযোগিতা করা সমান অপরাধ। “নিজে দুর্নীতি না করে অন্যকে সুযোগ করে দিলেও সেই অফিসে নাগরিক হয়রানি বন্ধ হবে না। প্রতিটি ভূমি অফিসে আমার লোক নিবিড়ভাবে তথ্য সংগ্রহের কাজ করছে।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা তথ্য দিয়ে ভূমি সেবাকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও দালালমুক্ত করতে সহযোগিতা করবেন বলে আশা করি।”

শুধু আর্থিক অনিয়ম নয়, সেবার মান নিয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি। ডিসি বলেন, “শুধু আর্থিক অনিয়মটাই দুর্নীতি নয়। যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করা হয়, সঠিকভাবে সেবা না দেওয়া হয় সেটাও দুর্নীতি। যে সেবা একদিনে দেওয়া যেত, সেই সেবা যদি পাঁচদিন ঘুরিয়ে দেওয়া হয় সেটাও এক ধরনের দুর্নীতি।

জনগণের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “আপনারা সবাই সচেতন হবেন। ঘুষ ও দুর্নীতির কোনো তথ্য থাকলে আমাকে জানাবেন, আমি সাথে সাথে ব্যবস্থা নেব। খুব সহজেই জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে। তাই সরকারকে সহযোগিতা করাও আপনাদের দায়িত্ব। আপনারা ঘুষ দিয়ে কাজ করাবেন না। যদি কেউ ঘুষ চায়, সাথে সাথে আমার সাথে দেখা করে অভিযোগ করবেন।”

তিনি জানান, গত সোমবার [৬ জুলাই] সোনারগাঁও উপজেলার বিভিন্ন ভূমি অফিস পরিদর্শন করে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান তুলে ধরে মো. রায়হান কবির বলেন, “ঘুষ-দুর্নীতি-অনিয়ম করলে একদিন জবাবদিহি করতে হবে কেয়ামতের মাঠে। টাকা কামাই করলেই সেদিন পার হওয়া যাবে না। এই বিষয়টি সবার মাথায় রাখা উচিত।”আমরা সেবা দিতে বসেছি জনগণকে, তাই সেবা দাওয়াই আমাদের নৈতিক দায়িত্ব।

জেলা প্রশাসনের এ ঘোষণার পর নারায়ণগঞ্জের ভূমি অফিসগুলোতে তৎপরতা বেড়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে ভূমি সেবা স্বচ্ছ, দ্রুত ও হয়রানিমুক্ত হবে। সচেতন মহল মনে করছে, এ অভিযান অব্যাহত থাকলে নারায়ণগঞ্জবাসী ঘুষ ও দালালমুক্ত ভূমি সেবা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা