• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

আগামীকাল কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম জন্মদিন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৯০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আগামীকাল ৪ জুলাই ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী কবি ও সাংবাদিক রণজিৎ মোদকের ৭২তম শুভ জন্মাদিন। একাধারে বহু গুণে গুনান্বিত রণজিৎ মোদকের এই শুভক্ষণে তার সহকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

সাংবাদিক ও কবি রণজিৎ মোদক ১৯৫৫ সালের ৪ জুলাই টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নারান্দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম স্বর্গীয় মধুসূদন মোদক ও মাতার নাম স্বর্গীয় বিরাজ মোহিনী মোদক। তারা পাঁচ ভাই (বড় ভাই বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় অমৃত লাল মোদক, দীপেশ চন্দ্র মোদক, রণজিৎ মোদক, দীলিপ মোদক ও মদন মোহন মোদক) এবং দুই বোন (স্বর্গীয় যোগমায়া ও মহামায়া)।

রণজিৎ মোদক নারান্দিয়া টিআরকেএন হাইস্কুলে ও কাগমারী মোহাম্মদ আলী কলেজে লেখাপড়া করেছেন। পরে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের পারজোয়ার ব্রাহ্মনগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৯৭৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন।

শিক্ষকতার পাশাপাশি ৮০’র দশক থেকে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। তিনি এপর্যন্ত সাতটি গ্রন্থ প্রকাশ করেছেন। গ্রন্থগুলো হলো- ‘জোসনা ভাঙ্গা ঢেউ’, ‘পাগলার পাগলনাথ’, ‘মুক্তিযুদ্ধ ও কয়েকটি গল্প’, হৃদয়ে বঙ্গবন্ধু’, ‘অৃতপ্ত আঁখি’, ‘রবীন্দ্র-নজরুল ও কয়েকটি প্রবন্ধ’ ও কাশবনে সুতপা। এছাড়াও ‘শিউলী’ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করছেন। তাছাড়া ভারত ও বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তার অসংখ্য কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা