• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ

মতলব উত্তরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ৬২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের সামনে নুরুজ্জামান পাটোয়ারীর মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, তাঁর মুদি দোকানে ফ্রিজসহ বিপুল পরিমাণ মালামাল ছিল। এছাড়া একটি দোকানে পেট্রোল ও অকটেনও সংরক্ষিত ছিল। অগ্নিকাণ্ডে তাঁর প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। কিছুই বের করতে পারিনি। সব পুড়ে গেছে।

মার্কেটের মালিক নুরুজ্জামান পাটোয়ারী জানান, আগুনে তাঁর মার্কেটের ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বেপারী, মনির হোসেন ও রাজিব জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, সকালে চাঁদপুর যাওয়ার পথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতির বিষয়টি জেনেছি। আগুনের কারণ নির্ণয়ে সংশ্লিষ্টরা কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা