• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের এক কক্ষে ক্যানসার, থ্যালাসেমিয়া ও দারিদ্র্যের আর্তনাদ—পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ ওয়াসিমের পরিবারসহ জুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন চট্টগ্রামের ডিসি জাহিদ নারায়ণগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০টি চেক বিতরণ নাসিকের বাজেট আসছে প্রায় ১ হাজার কোটি টাকা:পানি, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতায় বিশেষ অগ্রাধিকার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন — ফকির মাহবুব আনাম নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর “টাউন হল মিটিং”: মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান গনশুনানিতেই অভিযোগের সমাধানের আশ্বাস ডিসির দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ আনার আশ্বাস ইউএনওর নানা আয়োজনে নারায়ণগঞ্জে উদযাপিত হলো ‘নিউজ টোয়েন্টিফোর’-এর ১১ বছরে পদার্পণ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ এম এ জলিল আজ রবিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন।

পরিদর্শনকালে সিদ্ধিরগঞ্জ থানার একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। এরপর তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টারপত্র ও নথিপত্র পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল থানার সকল কর্মকর্তাকে মামলা তদন্তে আন্তরিকতা, বিভিন্ন অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুসন্ধান এবং থানায় আগত সকল সেবা প্রার্থীর সঙ্গে ভালো ব্যবহার করে আইনি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি বলেন, পুলিশি সেবা হবে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করতে হবে।

পরিদর্শন শেষে তিনি থানা প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা