• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধে ১২ ওয়ার্ডে ১৪টি ফগার মেশিন বিতরণ করল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

আগামীকাল ২৮ জুন রবিবার সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সফল করতে শনিবার নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় দিনব্যাপী মাইকিং ও সড়ক প্রচার কর্মসূচি পালন করেছে জেলা তথ্য অফিস।

নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে এ প্রচারণা কর্মসূচিতে শহরের বাজার, আবাসিক এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা হয়।

ক্যাম্পেইন সম্পর্কে জেলা তথ্য অফিসার কামরুজ্জামান বলেন, আগামী ২৮ জুন ২০২৬, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন। ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে যান।

জেলা তথ্য অফিস সূত্র জানায়, ক্যাম্পেইনের দিন নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা