• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পোস্ট বাজেট সিম্পোজিয়ামে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন বিকেএমইএ সভাপতি হাতেম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১২৪ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন বিভাগ এবং অর্থনীতি বিভাগ আয়োজিত “পোস্ট বাজেট সিম্পোজিয়াম ২০২৬”-এ একজন বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।

আলোচনায় তিনি প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-এর বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাত, বাণিজ্যিক প্রতিযোগিতা সক্ষমতা এবং রপ্তানি প্রবৃদ্ধির ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পাশাপাশি তিনি দেশের পোশাক শিল্পের বিদ্যমান সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে আন্তর্জাতিক বাজারে এ খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কার্যকর ও সময়োপযোগী নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় তিনি উল্লেখ করেন যে, এবারের বাজেট সাম্প্রতিক সময়ের অন্যতম ইতিবাচক ও বাস্তবমুখী বাজেট, যা বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সক্ষমতা রাখে।

তবে তিনি নগদ সহায়তা (Cash Incentive) সংক্রান্ত কর ব্যবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পূর্বে নগদ সহায়তার ওপর বিদ্যমান ১০ শতাংশ কর কমানোর জন্য সরকারের প্রতি শিল্পখাতের পক্ষ থেকে অনুরোধ জানানো হলেও, বাস্তবে পরোক্ষভাবে করের বোঝা আরও বৃদ্ধি পেয়েছে। তার মতে, নগদ সহায়তা কোনো আয় নয়; এটি রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করার জন্য সরকারের প্রদত্ত একটি ভর্তুকি। অথচ এটিকে অন্যান্য আয়ের সঙ্গে যুক্ত করে কর আরোপের ফলে কার্যত আগের তুলনায় করের চাপ বেড়েছে। তিনি এ বিষয়ে ফাইনাল সেটেলমেন্ট হিসেবে করহার ৫ শতাংশ নির্ধারণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের। প্যানেল আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) সাবেক চেয়ারম্যান ড. নাসিরুদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের সিনিয়র এগ্রিকালচার ইকোনমিস্ট ড. ইফতিখার মোস্তফা এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর অতিরিক্ত সচিব এ কে এম সোহেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা