• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত “জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবিরের মোহনপুর ইউপির ৩নং ওয়ার্ড : মেম্বার প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী হাফেজ মোহাম্মদ হোসাইন মোল্লা বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদ প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪২ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে ২৮টি পরিবারের অনুকূলে অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

বোধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, একটি সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। যারা দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন বা আহত হয়েছেন, রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে জেলা প্রশাসন ও বিআরটিএ সমন্বিতভাবে কাজ করছে।

আয়োজক বিআরটিএ, নারায়ণগঞ্জ-এর পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের নির্ধারিত তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। নিহতদের পরিবার এবং গুরুতর আহতরা অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা পাচ্ছেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ-এর কর্মকর্তা এবং সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও পরিবারকে এই সহায়তার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা