• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিংয়ে মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি : ডিসি ফরিদা খানম হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে : জিয়াউর রহমান জিয়া অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো:রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা মফিজুর রহমান সোহেল

মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী

নিজস্ব প্রতিবেদক / ৬১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মতলব উত্তর উপজেলা আসন্ন ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রত্যাশী মো. আরিফ উল্লাহ মুন্সী উন্নয়ন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে ৭নং মোহনপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে চান মো. আরিফ উল্লাহ মুন্সী। তার পরিকল্পনায় রয়েছে গ্রামীণ সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের প্রয়োজনীয় সহায়তা এবং ডিজিটাল নাগরিক সেবা নিশ্চিত করা।

এছাড়াও তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চান বলেও ঘনিষ্ঠজনদের মাধ্যমে জানা গেছে।

তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, আপনাদের একটি মূল্যবান ভোট ও সঠিক সিদ্ধান্ত আমাদের ইউনিয়নের ভাগ্য বদলে দিতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বুডিরচর ইউনিয়ন গড়ে তুলতে চাই।

দেশে ফিরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় এবং উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন প্রজন্মের নেতৃত্ব ও প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মো. আরিফ উল্লাহ মুন্সী ৭নং মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা