চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করে এদেশের মানুষ তাদের ফ্যাসিবাদি খুন গুম নির্যাতনের কথা মানুষ ভুলে গেছে। এ জন্য আওয়ামী লীগ দিবাস্বপ্ন দেখে। হাসিনা আর এদেশে ফিরবে না। যুবদলের পক্ষ থেকে আজকের বিশাল সমাবেশ থেকে বলতে চাই খুনি হাসিনাকে এনে বিচারের মুখোমুখি করতে হবে।
মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে শেষ হয়।
জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মিরসরাই থানা যুবদলের সমন্বয়কারী এস এ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন এবং জোরারগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশীদ, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার মিয়াজি, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজসহ মিরসরাই ও জোরারগঞ্জ থানা যুবদল এবং দুই পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান।