• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বর্তমান বিশ্বের অন‌্যতম চ‌্যালেঞ্জ পানি সংকট সমাধানের লক্ষ‌্যে এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান।

Asia National Assembly Water Consultative Board (AAWC) এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দক্ষিণ কোরিয়ান প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে স্পীকারের কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্পীকার বলেন, পানি সমস‌্যা এতটাই তীব্র যে, বাংলাদেশসহ কোন কোন দেশের জন‌্য এটি জীবন-মরণ সমস‌্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরো মারাত্বক আকার ধারণ করেছে। পানির ন‌্যায‌্য হিস‌্যা আদায়ে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে স্বাধীনতার পর থেকেই আলোচনা অব‌্যাহত রেখেছে।

AAWC এর জেনারেল সেক্রেটারি মি. হা সাং জে বাংলাদেশ জাতীয় সংসদের সদস‌্যদেরকে AAWC এর সদস‌্য হিসেবে অন্তর্ভূক্ত হয়ে বৈশ্বিক পানি সংকট সমস‌্যা সমাধানে স্পীকারের সহযোগিতা কামনা করেন। ২০২৬ সালে লাওসে AAWC এর বার্ষিক সম্মেলনে যোগদান করার জন‌্য জেনারেল সেক্রেটারি স্পীকারকে আমন্ত্রণ জানান।

AAWC একটি আইনী কাঠামোর মাধ‌্যমে পানি সমস‌্যা সমাধানের জন‌্য ২০১৯ সাল থেকে যে প্রচেষ্টা অব‌্যাহত রেখেছে সেজন‌্য সংগঠনটির নেতৃবৃন্দকে স্পীকার ধন‌্যবাদ জানান। AAWC পানি সমস‌্যা সমাধানে এশিয়ার দেশগুলোর জাতীয় সংসদ সদস‌্যদের অন্তর্ভূক্ত করে যে লেজিস্লেটিভ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশের জাতীয় সংসদ সদস‌্যদেরকে সে উদ‌্যোগে সামীল হওয়ার জন‌্য স্পীকার সুপারিশ করবেন বলে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। AAWC এর লাওসে অনুষ্ঠিতব‌্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলে স্পীকার প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

প্রসঙ্গত উল্লেখ‌্য, AAWC এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস‌্যদের একটি আন্তঃসংসদীয় প্ল‌্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব‌্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন বিষয়ক আইন ও নীতিগত সহযোগিতা জোরদার করতে কাজ করে।

এসময় অন‌্যান‌্যদের মধ‌্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মি. কিম জি-জুন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা