• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভা ২৩-৬-২৬ ইং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় রোভার স্কাউটিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের সভাপতি ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা। সেবাই স্কাউটের মূলমন্ত্র। তরুণ রোভারদের দেশ গঠনে, দুর্যোগে ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবী হিসেবে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক গুণাবলি অর্জনের মধ্য দিয়েই তোমরা আগামীর দক্ষ নাগরিক হয়ে উঠবে।”

তিনি রোভারদের নিয়মিত প্রশিক্ষণ, কমিউনিটি সার্ভিস ও পরিবেশ রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সিফাত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আলীনূর খান এবং বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও রোভার স্কাউট সদস্যরা।

সভায় বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা