• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম চট্টগ্রাম কোতোয়ালী থানায় ওসি জায়েদ নুরের দায়িত্ব গ্রহণ মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মতলব উত্তরে বিদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব ৩০ হাজার মানুষ

মেধা ও শৃঙ্খলাই পুলিশে নিয়োগের একমাত্র মানদণ্ড: প্রার্থীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান করেছেন এসপি মিজানুর রহমান মুন্সী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩৯ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

পুলিশের চাকরি পেতে কোনো টাকা লাগে না। এটি সেবা, ব্যবসা নয়। দালালের প্রলোভনে পা দিয়ে নিজের স্বপ্ন ও অর্থ দুটোই হারাবেন না। বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর এএসআই নিরস্ত্র পদে নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রার্থী ও অভিভাবকদের প্রতি এ বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি স্পষ্ট করে বলেছেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে মেধা, স্বচ্ছতা, যোগ্যতা ও শৃঙ্খলার ভিত্তিতে। জেলা পুলিশের মূলমন্ত্র “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”। কোনো প্রার্থী দাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এপ্রিল /২০২৬ নিয়োগের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪, ২৫ ও ২৬ জুন। ভেন্যু: নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠ। প্রতিদিন সকাল ৮টার মধ্যে প্রার্থীদের রিপোর্ট করতে হবে।

১ম দিন – ২৪ জুন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই। পুরুষ প্রার্থীর উচ্চতা, ওজন ও বুকের মাপ এবং নারী প্রার্থীর উচ্চতা ওজন নেওয়া হবে।

২য় দিন – ২৫ জুন শারীরিক সক্ষমতা পরীক্ষা। দৌড়, লং জাম্প ও হাই জাম্পে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

৩য় দিন – ২৬ জুন পুশ আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং। নির্ধারিত সময় ও পরিমাপে উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে যাবেন।

জেলা পুলিশ সুপার জানান, পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুরো মাঠজুড়ে সিসিটিভি ক্যামেরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে কঠোর মনিটরিং থাকবে।

প্রার্থীদের প্রতি তার পরামর্শ: প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের মূলকপি সঙ্গে আনবেন। মেধাবী ও শারীরিকভাবে যোগ্য তরুণ-তরুণীরাই পুলিশ বাহিনীতে আসবেন। স্বচ্ছ নিয়োগের মাধ্যমেই আমরা সমাজে ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’র বার্তা ছড়িয়ে দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা