• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করল সম্পাদক পরিষদ, রেজানুর ইসলামের মুক্তি দাবি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৭৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

বগুড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের জেরে দায়ের করা মামলায় ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

বৃহস্পতিবার সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “সম্পাদক পরিষদ মনে করে, এ ঘটনা বিএনপির নির্বাচনী ইশতেহার এবং রাষ্ট্র সংস্কারবিষয়ক ৩১ দফা কর্মসূচিতে ঘোষিত গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের অঙ্গীকারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।”

সংবাদ প্রকাশে আপত্তি থাকলে প্রতিকারের বিদ্যমান কাঠামোর কথা উল্লেখ করে পরিষদ জানায়, “কোনো সংবাদ বা প্রতিবেদনের বিষয়ে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, তিনি রাষ্ট্রের যে পদেই অধিষ্ঠিত থাকুন না কেন, আপত্তি থাকলে প্রতিকার পাওয়ার জন্য দেশে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি প্রেস কাউন্সিলে অভিযোগ জানাতে পারেন, যা এ ধরনের অভিযোগের বিচার ও নিষ্পত্তির জন্য প্রতিষ্ঠিত আইনসম্মত প্রতিষ্ঠান। একইভাবে প্রচলিত আইন অনুযায়ী সংক্ষুব্ধ ব্যক্তি নিজেও মামলা করে প্রতিকার চাইতে পারেন।”

আগের সরকারের আমলের উদাহরণ টেনে সম্পাদক পরিষদ বলে, “এ ঘটনায় একজন সাংবাদিকের করা মামলায় আরেকজন সাংবাদিককে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হয়েছে। অতীতেও আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির এমন প্রবণতা দেখা গেছে। বর্তমান ঘটনার মধ্য দিয়ে সেই উদ্বেগজনক ধার পুনরাবৃত্তি ঘটল।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর প্রবণতা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ঘটনা সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলবে। বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের বর্তমান ১৫২তম অবস্থানের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা দেশের গণমাধ্যম স্বাধীনতার অবনতিকে আরও ত্বরান্বিত করবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সম্পাদক পরিষদ অবিলম্বে মো. রেজানুর ইসলামের মুক্তি দাবি করে। বিবৃতিতে বলা হয়, “সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবর্তে বিদ্যমান আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায়, বিশেষত প্রেস কাউন্সিলের মাধ্যমে, প্রতিকার ব্যবস্থার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা