• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

সরকারি বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ বরফকল নিজ কার্যালয়ে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় দুস্থ, অসহায়, নিপীড়িত  মানুষের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বুবলী আক্তার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বুবলী যুবকল্যাণ সংস্থার উপদেষ্টা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এবং নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনন্য উদাহরণ। জেলা প্রশাসনের এই উদ্যোগকে বুবলী যুব কল্যাণ সংস্থা মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে, যাতে কোনো মানুষ খাদ্য কষ্টে না থাকে।”

বুবলী যুব কল্যাণ সংস্থার সভাপতি বুবলী আক্তার বলেন, “নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা হাজীগঞ্জ এলাকার শতাধিক অসহায় পরিবারের হাতে চাল তুলে দিতে পেরেছি। আমাদের সংস্থা সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকবে। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।”

বিতরণকালে উপকারভোগীরা জেলা প্রশাসন ও বুবলী যুব কল্যাণ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় সংস্থার পক্ষ থেকে সদস্য সুবলী আক্তার, শিউলি আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা