• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

সাংবাদিক তানভীর হোসেনের মাতার রুহের মাগফিরাত কামনায় এনজেইউ এর দোয়া মাহফিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির (এনজেইউ) উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করেছেন।

গত মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি সহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

বুধবার (১৭ জুন) মরহুমার মরদেহ কিশোরগঞ্জ জেলায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা সহ সকল জীবিত ও মৃত ব্যক্তিদের জন্য দোয়া এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বুধবার ১৭-০৬-২৬ইং বাদ এশা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিসুল হক হীরা, মো. আসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক এম আর হায়দার রানা, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহ আলম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. মোজাম্মেল হোসেন লিটন। কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেকান্দার মাস্টার, ওয়ারদে রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন রুদ্র বার্তা পত্রিকার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, সাপ্তাহিক প্রতিনিয়ত পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক যায়যাদিন-এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন এবং বর্তমান নিউজ-এর নগর সম্পাদক দেলোয়ার প্রধান উজ্জ্বল।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মো. মেহেদী হাসান।

উপস্থিত সকলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং শোকসন্তপ্ত তানভীর হোসেন ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা