যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি দেশের তরুণ সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় রাজধানীর রমনায় মতলব উত্তর উপজেলা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় যুবদলের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া বলেন, যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণ সমাজকে সংগঠিত করার মাধ্যমে যুবদলকে একটি শক্তিশালী যুব সংগঠনে পরিণত করা সম্ভব, যা সামগ্রিকভাবে দলকে এবং আগামী দিনে দেশের উন্নয়ন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান জিয়া।
মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মদ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, মুরাদ বেপারী’সহ উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন।