• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

ক্সবাজারের ডুলাহাজারা থেকে নারায়ণগঞ্জে একযোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক দেশব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। শনিবার কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কসংলগ্ন এলাকায় প্রধান কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের মূল আয়োজনটি অনুষ্ঠিত হয় সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, সংশ্লিষ্ট বন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ। অতিথিরা পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন।

একই সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকে কেন্দ্র করে কনফারেন্সে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।
কনফারেন্সে সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপসচিব নিলুফা আক্তার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিফাত উদ্দিন।

জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা সদরেও জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে লক্ষাধিক বৃক্ষের চারা রোপণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ, নদীর পাড় ও পতিত জমিতে এ বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে জনসাধারণকে এ উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা