• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের ট্রাক চাপায় ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২২০ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশ পাইপ এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাক চাপায় দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্নে এ ‍দুর্ঘটনায় নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী ও ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান।

জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্জ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে চাপায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। আমরা সংঘর্ষ হওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক এখন পর্যন্ত আটক নেই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি এবং নিহত যুবদল ও ছাত্রদল নেতার পরিবারকে শান্তনা দিয়ে এসেছি। সিটি নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা