• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

অন্যায়-অপকর্মের সাথে সম্পৃক্ত হবেন না, অবশ্যই মূল্যায়ন করা হবে – সজল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এ আনন্দ র্যালী বের করা হয়।
এসময় মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক ঘোষনা করে যে কমিটি দিয়েছেন সেজন্য তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। দূর্দিনে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তারা অবশ্যই মূল্যায়িত হবে। প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের কর্মকান্ড পরিচালনা করবেন। অতীতে যে আত্মত্যাগ আপনারা করেছেন করেছেন; কোনপ্রকার অন্যায়-অপকর্মের সাথে আপনারা সম্পৃক্ত হবেন না। অবশ্যই আপনাদের কষ্টের মূল্যায়ন করা হবে।
সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, বিগত আন্দোলন সংগ্রামে আমরা বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম। সামনের দিনগুলোতে আমরা একতাবদ্ধ থেকে মুন্না ও নয়নের নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের কার্যক্রম পরিচালনা করবো।
এসময় মহানগরের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা