শিশুশিক্ষা ও গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা শেষে দেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র দিয়েছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে SIBE-NIMC প্রকল্পের আওতায় ‘Kids’ Education: Nurturing Young Minds for a Better Future in Bangladesh’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী বাংলাদেশের বিভিন্ন জেলার ২৫ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করা হয়। মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি নিজ হাতে সাংবাদিকদের সনদ তুলে দেন।
এ সময় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মহাপরিচালকের কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক বলেন, শিশুদের মানসিক বিকাশ ও শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।শিশুদের মানবিক মূল্যবোধ শিখিয়ে তৈরি করতে হবে। শিশুবান্ধব ও শিক্ষামূলক কনটেন্ট তৈরিতে সাংবাদিক ও অনুষ্ঠান নির্মাতাদের দক্ষতা বাড়াতেই এই কর্মশালা। সম্প্রচার নীতিমালা মেনে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।
SIBE-NIMC প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় শিশুদের বয়স উপযোগী কনটেন্ট, সাইবার সুরক্ষা ও ইতিবাচক প্যারেন্টিংয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
Organized by Support the Improvement of the Broadcasting Environment for NIMC Project, National Institute of Mass Communication, Dhaka।