• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

ডেঙ্গু মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “সবার সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে। যেভাবে আমরা দেশকে স্বাধীন করেছি, ঠিক সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে।”

রোববার (৭ জুন ২০২৬) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতে হবে। যদিও তা সহজ হবে না। এজন্য সারা দেশের নালা-খাল পরিষ্কার করতে হবে। এটা বিরাট কর্মযজ্ঞ। জলে-স্থলে-ছাদে, তিনটি স্থানেই সমান নজর রাখতে হবে।”

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি উদ্বিগ্ন। রোগীর প্লাজমা লিকেজ ঠেকাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এক মুহূর্তের অসতর্কতা বড় ক্ষতির কারণ হতে পারে।”

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “এ কাজে সিটি করপোরেশনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটি ভুল সবকিছুকেই ব্যর্থ করে দিতে পারে।”

তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজের বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন। জমে থাকা পানি ফেলে দিন। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার।”র্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা