• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নারায়ণগঞ্জে এলজিডি ভবনের বিপরীতে ‘লাশ ধোয়ার ঘর’ ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড দ্রুত নির্মাণ করবেন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায় সর্বমহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৪১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নেতৃত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিওর প্রতিনিধিদের মধ্যে এসব চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

চারা বিতরণকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, পরিবেশ রক্ষা ও আবহাওয়ার প্রতিকূলতা রোধে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি।আজকে ১০ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কে।

তিনি আরও বলেন, জলবায়ুঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টি ও জীববৈচিত্র্যের অবক্ষয় পরিবেশ ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে।

ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ুঝুঁকির সম্মুখীন উল্লেখ করে তিনি জানান, লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস ও জলবায়ুজনিত বাস্তুচ্যুতি দেশের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ।
জাতীয় অভিযোজন পরিকল্পনা ও এনডিসি বাস্তবায়নের মাধ্যমে সমন্বিত নীতিকাঠামো অনুসরণ করা হচ্ছে। উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়নের পাশাপাশি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বৃক্ষরোপণ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, কার্বন ক্রেডিট, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ন ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় সরকার গুরুত্ব দিচ্ছে।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। বৃক্ষরোপণ ও রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলো পরিচর্যা করে বড় করাও আমাদের দায়িত্ব।

কর্মসূচিতে ব্র্যাক,গ্রীন ফর পিস, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ, আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, বুবলী যুব কল্যাণ সংস্থা, সন্ধি সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ সাহিত্য পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা অংশ নেন। নারায়ণগঞ্জের সচেতন মহল জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা