• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ সেলিম সরকার সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো – মশিউর রনি টিম খোরশেদের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব পরিবেশ দিবসে শীতলক্ষ্যা রক্ষার দাবিতে বন্দরে প্রতিবাদ সভা

সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ সেলিম সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সরকার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন মোহাম্মদ সেলিম সরকার। দলীয় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। তার এই সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের একটি বড় অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।

মোহাম্মদ সেলিম সরকার বলেন, আমি দীর্ঘদিন ধরে সুলতানাবাদ ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ সমর্থন করে, তাহলে আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। এর পূর্বেও আমি ২০২০ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। জনগণের ভোট পেয়ে ফলাফল আনতে পারিনি।

তিনি আরও বলেন, স্থানীয় অবকাঠামো উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

অন্যদিকে, সুলতানাবাদ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।

মোহাম্মদ সেলিম সরকার মতলব উত্তর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।‌ তিনি সুলতানাবিদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি (২০০৯-২০১৬ একাধিক বার)। বৃহত্তর মতলব উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাল সাবেক সাধারণ সম্পাদক (১৯৯০)। বৃহত্তর মতলব উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক (১৯৯১), সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি (১৯৯২), মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক কমনরুম বিষয়ক সম্পাদক (১৯৮৮-১৯৮৯) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, সুলতানাবাদ ইউনিয়ন মতলব উত্তর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত। ফলে এই ইউনিয়নের নির্বাচনকে ঘিরে সবসময়ই থাকে বাড়তি আগ্রহ ও প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা