• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ সেলিম সরকার সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো – মশিউর রনি টিম খোরশেদের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব পরিবেশ দিবসে শীতলক্ষ্যা রক্ষার দাবিতে বন্দরে প্রতিবাদ সভা

সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো – মশিউর রনি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৩ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-২০২৬ এ নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত হওয়ায় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মশিউর রহমান রনিকে ফুলেল অভিনন্দন ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন।
শুক্রবার (৫ জুন) নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাভুক্ত বিভিন্ন ক্লাবের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক, নারায়ণগঞ্জ’-এর পক্ষ থেকে যৌথভাবে এই শুভেচ্ছা জানানো হয়।
এসময় মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থার ঐতিহ্য রয়েছে। দেশে আরও অনেক ক্রিড়া সংস্থা রয়েছে কিন্তু এটা ভিন্ন। এখানে সকল শ্রেনী-পেশার লোকজন আসবে এবং সকলের সাথে সুসম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। যেহেতু আমি এ ক্রিড়া সংস্থার একজন সদস্য হয়েছি; যদি আমি আপনাদের সকলের সহযোগীতা পাই তাহলে এখানে যেসকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানে সচেষ্ট হবো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো। আমি যাতে জেলা ক্রিড়া সংস্থায় থেকে আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটা আপনারা আমাকে করে দিবেন।
​মশিউর রহমান রনিকে অভিনন্দন জানানো ক্লাব ও সংগঠনগুলোর মধ্যে অন্যতম হলো – আলীগঞ্জ ক্লাব, শীতলক্ষ্যা ক্রিকেট একাডেমী, শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাব, সাহারা ক্রিকেট ক্লাব, পোলস্টার ক্লাব, ইসদাইর চন্দা স্পোর্টিং ক্লাব, দুর্নিবার স্পোর্টিং ক্লাব, সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী, নারায়ণগঞ্জ ভলিবল একাডেমী, মন্ডলপাড়া যুব সংঘ, ঈগল স্পোর্টিং ক্লাব, ভুইগড় ইউনাইটেড ক্লাব, কাশিপুর ক্লাব, সোনামিয়া স্মৃতি সংসদ, নিউক্লিয়াস স্পোর্টিং ক্লাব, পাইকপাড়া ক্রিকেট একাডেমী, মহসিন ক্লাব, ফতুল্লা ভলিবল একাডেমী, নারায়ণগঞ্জ ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশন, শান্তিরঞ্জন মুখার্জি স্মৃতি সংসদ, খানপুর মহসিন জুনিয়র, সিদ্দিক হোসেন স্পোর্টস একাদশ, মানহা স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ক্লাব, ইসদাইর যুব সংসদ এবং ইসদাইর সূর্যোদয় সংসদ।
​সংগঠকরা আশা প্রকাশ করেন, মশিউর রহমান রনির মাধ্যমে নারায়ণগঞ্জের ক্রিকেট তথা সামগ্রিক ক্রীড়াঙ্গন আরও একধাপ এগিয়ে যাবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা