• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই ছেংগারচর পৌরসভা এগিয়ে নিতে হবে : উজ্জ্বল ফরাজী সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সির উদ্বোধন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মোহনপুরে দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব সামনে রেখে বারদীতে প্রশাসনের বিশেষ আইন-শৃঙ্খলা সভা জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ফরাজীকান্দি ইউপি নির্বাচনে আমির হোসেন আমুর সমর্থনে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ / ২৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

 

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবধনা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গতকাল ৩০ তারিখ সন্ধ্যা ৭ টার সময় প্রগতির সংঘের সভাপতি জনাব মামুনের রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জনাব হারুনুর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ শওকাত আলী, বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মারুফ আফজাল রাজন, ছিলেন সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ, ছিলেন দেবীনগর বিএনপির সভাপতি জনাব সাদিকুল ইসলামসহ দেবীনগর প্রগতি সংঘের সকল সদস্য বিন্দু শিক্ষার্থীবৃন্দ অভিভাবকসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

প্রতিবছরের ন্যায় এবারো ২০২৬ সালে দেবীনগর প্রগতি সংঘের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি তে ৪৩ জন, ২০২৫-২৬ সালে হাফেজ হাফেজা ১৬ জন শিক্ষার্থী ও পাবলিক বিশ্ববিদ্যালয় ২০০২৫ সালে ১২ শিক্ষার্থী উত্তীর্ণ হাওয়াই ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, “দেবীনগর প্রগতি সংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন, বনায়ন, খেলাধুলাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও আমি তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।”তিনি আরও বলেন, “প্রগতি সংঘ আরও উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সমাজ উন্নয়নে কাজ করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।”অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা