• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
ফরাজীকান্দি ইউপি নির্বাচনে আমির হোসেন আমুর সমর্থনে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের নিউজ প্রকাশ করায় সাংবাদিক লোকমানের বাড়িতে হামলা ১৪ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন উত্তর পাঁচআনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে আছে – এমপি কালাম শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬
0-0x0-0-0#

 

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ ধারণ করে এগিয়ে যেতে পারলে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন ছেংগারচর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন।

শনিবার (৩০ মে) দিনব্যাপী মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন স্পটে সম্ভাব্য মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদীন খোকন গণসংযোগকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে শোকসভায় এমন মন্তব্য করেন তিনি।

সারোয়ারুল আবেদীন খোকন বলেন, দেশের প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের জন্য দিনটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, এই একটি দিনের কারণেই স্বাধীনতার পর বাংলাদেশ যে উচ্চতায় পৌঁছাতে পারত, ৫০ বছর পরও আমরা সেখানে পৌঁছাতে পারিনি।

পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী সানোয়ারুল আবেদীন খোকন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জিয়া আমাদের চেতনায়, জিয়া আমাদের অস্তিত্বে, জিয়া আমাদের বিশ্বাসে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীরা যদি জিয়াউর রহমানের চেতনা ও আদর্শ ধারণ করে আগামীর পথে এগিয়ে যেতে পারে, তবে তার প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সারোয়ারুল আবেদীন খোকন আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন আশা করছেন। তিনি ২০১৬ সালের ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রতীক এ মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। এ কারণে তিনি ও তাঁর সমর্থকরা হামলা মামলার শিকার হয়েছিলেন।

এসময় পৌর-ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা