• শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন উত্তর পাঁচআনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে আছে – এমপি কালাম শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন

বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে আছে – এমপি কালাম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রর্বক্তক, সার্কের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় হোসিয়ারী সমিতির সামনে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম এবং প্রধান বক্তা ছিলেন নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি আমরা প্রতিবছরই পালন করে আসছি কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কারন গত ১৮ বছর আমরা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এ দিনটি পালন করেছি। আর এবার কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই দিনটি আমরা পালন করছি।আমাদের মহানগরের সকল নেতৃবৃন্দ একত্রিত আছি কারন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন সেটা সমুন্নত রাখতে সবাই বদ্ধপরিকর। বিএনপি জনগণের দল সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
প্রধান বক্তা এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও দক্ষ মানুষ ছিলেন। তাঁর নেতৃত্বে দেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছিলো। এছাড়াও তিনি হচ্ছেন সার্কের প্রতিষ্ঠাতা। কিন্তু দেশি-বিদেশি চক্রের ষড়যন্ত্রে তিনি আজকের দিনে এ পৃথিবী থেকে বিদায় নেন। আমরা তাঁর পরিক্ষিত সৈনিক। তিনি যে আদর্শ রেখে গেছেন সেটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাবো।
বক্তব্য শেষে সকলের মাঝে নেওয়াজ বিতরণ করেন নেতৃবৃন্দ।
সকালে খানপুর কিল্লারপুল থেকে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণের মাধ্যমে এ কর্মসূচী শুরু করেন। পরে নেতৃবৃন্দ মহানগরের ১৭টি স্পটে এ কর্মসূচী ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে পালন করেন।
মিলাদ ও দোয়ায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ুন কবীর, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা