• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
ডিসির তদারকিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের শান্তিপূর্ণ ঈদ উদযাপন সহ শিল্পাঞ্চলে বিরাজ করছে স্বস্তি ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী ঈদের আগের রাতে অসহায়দের মাঝে খাবার ও ফল বিতরণ করল বুবলী যুব কল্যাণ সংস্থা পশু কোরবানির সঙ্গে নিজেদের লোভ-লালসাকেও কোরবানি দিতে হবে’: ডিসি জাহিদুল ইসলাম ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ঈদুল আজহার আনন্দ সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী চট্টগ্রাম স্টেডিয়াম সংলগ্ন মাঠে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করলেন বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদ

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : সারোয়ারুল আবেদীন‌ খোকন

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ছেংগারচর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন‌ খোকন বলেছেন, যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসঙ্গতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় কলাকান্দা বহুমুখী বাজারে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদীন‌ খোকন আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে।

আলহাজ্ব মনির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহন প্রধান, মুরাদ‌ হোসেন মিলন, মফিজুল ইসলাম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম জমাদার, বাবুল সিকদার, মোতালেব সিকদার, শহিদুল্লাহ প্রধান, আনোয়ার হোসেন বাবলা, উজ্জ্বল ভূঁইয়া, ইউসুফ সরকার, আবদুর রশিদ কাজী, আতাউর রহমান সরকার’সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা