• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শেষে সনদ পেলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন স্পীকারের সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন‌্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির

ঈদের দিনে কোরবানির মাংস বিতরণ করে দুস্থদের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় শত শত পথচারী, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার নাজির মো. কামরুল ইসলাম এ কার্যক্রম পরিচালনা করেন। মাংস বিতরণকালে তিনি বলেন, জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশ দেন সমাজের সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষের মধ্যে এই কোরবানির মাংস বিতরণ করার জন্য।

কোরবানির মাংস পেয়ে খুশি হন দুস্থ ও অসহায় মানুষেরা। তাদের একজন বলেন, কোরবানি দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আবার কারো কাছে চাইতেও পারি না। মাংসের দাম বেশি হওয়ায় অনেক সময় কিনে খেতেও পারি না। ফলে অনেক ঈদ আমাদের মাংস ছাড়াই কাটে। আজ মাংস পেয়ে খুব ভালো লাগছে। আজ ঈদ বলে মনে হচ্ছে।

উপকারভোগীরা এ উদ্যোগের জন্য জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা