• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন প্রকৌশলী ফয়েজ আহাম্মেদ কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা আহত সাংবাদিক সোনালীকে দেখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের প্রতিনিধি, আর্থিক সহায়তা প্রদান সহ দ্রুত সুস্থতা কামনা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক গাছ ভেঙে পড়ল ঘরের ওপর, চাপা পড়ে স্কুলছাত্রের মৃত্যু নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ওয়ায়েস করোনি (রাঃ) ফাউন্ডেশনের সহযোগিতায় সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী মো. রেহান উদ্দিন ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো. তাজুল ইসলাম গাজী ষাটনল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বিলাস

কলাকান্দা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি কলাকান্দা ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

তিনি আরও বলেন, কলাকান্দা ইউনিয়নের সার্বিক উন্নয়ন,অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, আমরা এমন একটি কলাকান্দা ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না কোনো মাদক, দুর্নীতি ও অনিয়ম। থাকবে শুধু উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবা।

তিনি আরও জানান, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি কলাকান্দা ইউনিয়নের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা