• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো. তাজুল ইসলাম গাজী ষাটনল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বিলাস পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীকে ইঞ্জি. হাবিবুর রহমানের শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম কিবরিয়া খান বাবু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মুন্সি ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোঃ শাকিল খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আবু সাঈদ বেপারী তরুণ সমাজের প্রত্যাশার প্রতীক ফয়সাল আহাম্মদ সোহেলের ঈদ শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরহাদ হোসেন আবির

ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন শাহ আলম লস্কর

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা ও গজরা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম লস্কর।

এক শুভেচ্ছা বার্তায় আলম লস্কর বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা বহন করে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির এই উৎসব আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।

সাবেক ছাত্রনেতা মানবিক মানুষ শাহ আলম লস্কর আরও বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তাই সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

শাহ আলম লস্কর বলেন, পবিত্র ঈদুল আজহার আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতিকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

তিনি মতলব উত্তর উপজেলা ও গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

পরিশেষে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য শাহ আলম লস্কর মতলব উত্তর উপজেলা গজরা ইউনিয়ন রাজুর কান্দি গ্রামের হাজী সুরুজ লস্করের সুযোগ্য সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা