• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Headline
জেলে যেতে হলে যাবো তবুও প্রিপেইড মিটার লাগাতে পারবেননা : এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী পরিদর্শন, উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান না.গঞ্জের মাটি ও গনমানুষের নেতা প্রয়াত নাসিম ওসমান’র ৭৩তম জন্মদিনে আজমিরী ওসমানের দোয়া প্রার্থনা গ্যাস সংকটে নারায়ণগঞ্জের নিটশিল্পে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা : হাতেম ‎ নারায়ণগঞ্জে দিনব্যাপী পরিদর্শনে বিভাগীয় কমিশনার: সেবার মান ও উন্নয়ন ত্বরান্বিত করার নির্দেশ পরিবর্তনের দাবি উঠলেই এ দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা করেছেন প্রশাসক এড. সাখাওয়াত নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শিশুকল্যাণ স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় আবুল কাউছার আশার

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৬ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর সাধারণ সদস্যপদ পেয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

১৮ মে ২০২৬ তারিখে সংগঠনের পক্ষ থেকে পাঠানো সদস্যপদ অনুমোদন পত্রে জানানো হয়, তার আবেদন পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়েছে। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

চিঠিতে বলা হয়, এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এখন থেকে আনুষ্ঠানিকভাবে ‘আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন’-এর একজন সাধারণ সদস্য। সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানানো হয় এবং সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা করা হয়।

এই অর্জনে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের মতো আন্তর্জাতিক মানের সাংবাদিক সংগঠনের সদস্য হতে পেরে আমি গর্বিত। এই স্বীকৃতির জন্য ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সাংবাদিকতার মান উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংবাদ পরিবেশনের মাধ্যমে আমি সর্বাত্মক চেষ্টা করবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা