• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ইলিয়াছ আলীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে ইলিয়াছ আলীর নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণ

চাঁদপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলীর নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী ট্রলারযোগে রওয়ানা দেন।

শনিবার(১৬ মে) সকালে এখলাছপুর বকুলতল ঘাট থেকে ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মধ্য দিয়ে ট্রলারে করে অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

রওয়ানা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে এম. ইলিয়াছ আলী বলেন, জনগণের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে নেতাকর্মীদের নিয়ে এ অনুষ্ঠানে যোগদান করছি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দলকে আরও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের কল্যাণে বিএনপির কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা