• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

পাঁচআনি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন তোফায়েল আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক / ১০৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের পাঁচআনি উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে মতলব উত্তর উপজেলার পাঁচ আনি মিঞা বাড়ির কৃতি সন্তান। ঢাকা মহানগর বিএনপির শেরে বাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক

তোফায়েল আহম্মেদকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ১৪ মে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর স্বাক্ষর করা পাঁচ আনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক সদস্য সচিব, মোঃ মজিবুর রহমানকে অভিভাবক প্রতিনিধি ও মোঃ সিরাজুল ইসলামকে শিক্ষক প্রতিনিধি করা হয়।

তাঁর নির্বাচনের খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, তোফায়েল আহম্মেদ অভিজ্ঞতা, দক্ষতা ও সুদূরপ্রসারী চিন্তাভাবনা শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, ‘নিজ গ্রামের একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।’

সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তোফায়েল আহম্মেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা