• শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
Headline
বাজেটে ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরি ও পূর্ণাঙ্গ রেশনিংয়ের দাবি: নারায়ণগঞ্জে শ্রমিক জাগরণ মঞ্চের শাক বিক্রেতার গুলিবিদ্ধ শিশু মেয়ে রেশমাকে দেখতে হাসপাতালে ছুটলেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিঞা বিশ্বকবির মানবিকতায় উদ্ভাসিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে: জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর পুরস্কার বিতরণ করলেন চট্টগ্রাম ডিসি জাহিদুল ইসলাম ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের নতুন কমিটি গঠন কলাকান্দা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের গতিশীল করার লক্ষ্যে অভিযোগ/তথ্য বক্স স্থাপন বাগমারা’র বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মন্ডলের স্মরণে দোয়া মাহফিল সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি মান্নানের অর্থায়নে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন প্রদান নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭ দালালের কারাদণ্ড বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসকের হস্তক্ষেপ চাইল শ্রমিক কর্মচারী ঐক্য ফেডারেশন

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭ দালালের কারাদণ্ড

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৩১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৭ দালালের কারাদণ্ড

 

নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আল মাসুদ খানসহ র‍্যাব ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকরা হলেন বিল্লাল (৩১), আসলাম (৫৫), সাইফুল ইসলাম (৩১), মো. জিয়াউর রহমান (৪৮), মো. ইউসুফ হোসেন (৩৪), মো. মনিরুজ্জামান (৫৫) ও তানভীর মাহতাব (৩৩)।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদ জানান, আটক ৭ জনের মধ্যে চারজনকে ১০ দিন এবং তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা