• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ রিজার্ভ আরও বাড়ল বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন

রাজশাহী প্রতিনিধি / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

প্রতিদিনই চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেবা দিতে গিয়ে চরম চাপের মধ্যে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শরিফ উদ্দিন লিটন জানান, বাগমারা উপজেলায় জনসংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই রোগীর চাপও বেশি। তিনি বলেন, হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে এখনও ৩১ শয্যার জনবল দিয়েই পরিচালনা করতে হচ্ছে।

পর্যাপ্ত সংখ্যক ডাক্তার ও নার্স না থাকায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসছেন। এতে করে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে।

চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন, বাগমারা রাজশাহী জেলার বৃহত্তম জনসংখ্যার একটি উপজেলা। কিন্তু সেই অনুযায়ী স্বাস্থ্যসেবার মান ও সুযোগ- সুবিধা বাড়ানো হয়নি। দ্রুত এ খাতে উন্নয়ন করা প্রয়োজন।

স্থানীয়দের দাবি, জনসংখ্যার অনুপাতে চিকিৎসক, নার্স ও শয্যা সংখ্যা বাড়ানো না হলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও চাপের মুখে পড়বে। তাই দ্রুত জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা