• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

যৌথ অভিযানে বিপুল পরিমাণ টাকা, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ১০  

নিজস্ব প্রতিবেদক / ১০৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় দিনে-দুপুরে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের উপর হামলা করে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় পর ফতুল্লায় র‌্যাব ও পুলিশ যৌথ ভাবে ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, টাকা গণনার মেশিন, ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (৫ মে) দুপুর ১টার দিকে মাসদাইর বাজার বয়ালিয়া খাল এলাকায় সাদা পোশাকে তথ্য সংগ্রহের সময় র‌্যাবের গোয়েন্দা শাখার তিন সদস্য যায়। এ সময় ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন সদস্যকে জখম করে।
আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত র‌্যাব সদস্যরা এলাকায় গিয়ে অভিযান জোরদার করে। একই ঘটনার সূত্র ধরে রাতে ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়।
এ সময় বাড়ি দুটি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার পিস ইয়াবা, নগদ ১০ লক্ষাধিক টাকা, টাকা গণনার মেশিন, ড্রোন এবং রাম দা, চাপাতি, ছুরি, চাইনিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, “সাদা পোশাকে দায়িত্ব পালনকালে আমাদের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আটক ব্যক্তিদের জব্দকৃত মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা